1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

নগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক আহত

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদন।।খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জুম্মান (১৮) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটের দিকে তাকে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে আহত করে।

জুম্মান সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন আদর্শ পল্লীর বাসিন্দা সুমনের ছেলে।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, রাত ৮টার কিছু আগে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডের সামনে নিজেদের মধ্যে একটা বিষয় নিয়ে কথা কটাকাটি হয়। এ সময় হাতাহাতির ঘটনায় তাদের কয়েকজন আহত হয়। খুলনা মেডিকেল কলেজের সামনে ওষুধ কিনতে গেলে অজ্ঞাত পরিচয়ে কয়েকজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায় এবং তাদের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে জুম্মানের ডান পায়ের ঊরুর ওপর আঘাত করে। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ওই হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছে জুম্মান। আহতের পরিবার থানায় কোনো অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে স্থানীয় একটি সূত্রে জানা গেছে, জুম্মান এবং তার বাবা সুমন সোনাডাঙ্গা থানা এলাকার পেশাদার মাদক কারবারি। মাদকের বিষয়কে কেন্দ্র করে এ হামলার ঘটনা বলে সূত্রটি দাবি করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.