1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

দৌলত মঞ্জিল পরিবারের উদ্যোগে কবি আব্দুল হাই বিপুলকে সংবর্ধনা

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

 

কন্ঠ প্রতিবেদক: কবি আব্দুল হাই বিপুলের সম্মানে দৌলত মঞ্জিল পরিবারের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় খুলনার ৪৫/২, বাবুখান রোডে। সাহিত্য, সংস্কৃতি ও কবিতার আবহে আয়োজিত এ অনুষ্ঠানে কবি, সাংবাদিক, লেখকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল্লাহ আল বাহারাম টিটু। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লেখিকা সংঘের নেত্রী শামীমা সুলতানা শিলু। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক এজিরানা। এ ছাড়া উপস্থিত ছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার শাহরিয়ার হাসান, আসমা সিরাজী মিমি, দিলারা নাসরিনসহ আরও অনেকে।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কবি আব্দুল হাই বিপুলের লেখা ‘স্মৃতির শহর খুলনা’ বই থেকে কবিতা আবৃত্তি। বইটি থেকে কবিতা আবৃত্তি করেন নারী নেত্রী ও লেখিকা সংঘের নেত্রী শামীমা সুলতানা শিলু। তাঁর আবৃত্তিতে কবির লেখনী ও খুলনা শহরের স্মৃতিনির্ভর সাহিত্যচর্চার বিষয়টি অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।দৌলত মঞ্জিল পরিবারের এ আয়োজন কবি আব্দুল হাই বিপুলের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রকাশের পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতিচর্চার এক আন্তরিক মিলনমেলায় পরিণত হয়। উপস্থিত অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.