1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

দৌলতপুরে প্রবাসীর দোকানে বোমা হামলা, এলাকায় আতঙ্ক

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

 

ক্রাইম রিপোর্টার।।খুলনার দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা পশ্চিম পাড়া পল্লী তীর্থ স্কুলের মোড় সংলগ্ন এলাকায় এক প্রবাসীর ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে দুর্বৃত্তরা বন্ধ থাকা ওই দোকান লক্ষ্য করে এ হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, হঠাৎ বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার শিকার ব্যবসায়ী মহসিন দীর্ঘদিন মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফিরে মুদি দোকানের ব্যবসা শুরু করেন। কয়েকদিন আগে দুর্বৃত্তরা তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন এবং ঘটনার আগ থেকেই দোকান বন্ধ রাখেন।

দৌলতপুর থানার ডিউটি অফিসার এসআই হাসান বলেন, “লোকমুখে খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। ওসি স্যারসহ মোবাইল টিম সেখানে অবস্থান করছে। তারা ফিরে না আসা পর্যন্ত কী ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।”

এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম চালাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.