1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

দুর্নীতিমুক্ত দেশ চাইলে আগে নিজেদেরকে দুর্নীতিমুক্ত করুন’

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

 

কন্ঠ প্রতিবেদন।।দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাইলে আগে নিজেদেরকে দুর্নীতিমুক্ত করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বকশিবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকা-৭ আসনে জামায়াতের প্রার্থীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, যারা দুর্নীতিমুক্ত দেশ গড়ার কথা বলে, তারা আগে নিজেদেরকে দুর্নীতিমুক্ত করুন। ঋণখেলাপিদের নিয়ে সংসদ নির্বাচন করবেন আর জনগণকে আপনারা ন্যায়-ইনসাফের বাংলাদেশ উপহার দেবেন- এ সমস্ত ঘুম পাড়ানো, মন ভোলানো গান আর চলবে না। সদিচ্ছা থাকলে আগে এদেরেকে বাদ দেন। তারপর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার কথা বললে আমরা মোবারকবাদ জানাবো, জাতিও মোবারকবাদ জানাবে।

এ সময় জামায়াত আমির নতুন বাংলাদেশের জন্য ১১ দলের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী এবং গণভোটে ‘হ্যা’ এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারি ন্যায়ের পক্ষে ‘হ্যা’ এর বিজয় হবে। ১১ দলের প্রার্থীদের বিদেশে বেগম পাড়া গড়ার ইচ্ছা নেই। আমাদের বিজয়ী করলে আপনাদের চৌকিদার হতে চাই, আপনাদের সেবক হবো। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। যারা বিভক্তির পথে কথা বলে তারা দেশকে ভালবাসে না। আমরা সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।

তিনি বলেন, পুরান ঢাকাই আসল ঢাকা। আমরা পুরান ঢাকাকে আধুনিক নয়, সোনা বানাবো ইনশাআল্লাহ। সেই সুযোগ আমরা চাই। আমরা কথা দিয়ে কথা রাখি। ৫ আগস্টের পর যা বলেছি, সেই কথা রেখেছি।

জামায়াতের মহানগর কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৭ আসন কমিটির পরিচালক আব্দুর রহমানের সভাপতিত্বে জনসভায় ঢাকা-৭ আসনের প্রার্থী হাজী এনায়েত উল্লাহ, এলডিপির প্রেসিডেন্ট কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপা সহ-সভাপতি প্রকৌশলী রাশেদ প্রধান, শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, ডাকসুর ভিপি সাদিক কায়েম প্রমুখ বক্তব্য রাখেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.