1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

দিঘলিয়ায় পুলিশের হাতে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিলো তার সহযোগীরা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

 

দিঘলিয়া খুলনা প্রতিনিধি।।দিঘলিয়া উপজেলার দেয়াড়া থেকে পুলিশের হাতে আটক হওয়া এক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৮ জুন) সন্ধ্যায় ৬ টায় দিঘলিয়া ইউনিয়নের গোলারঘাট এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশের কাছ থেকে যে ব্যক্তিকে ছিনিয়ে নেয়া হয়েছে তার নাম মোঃ নাসিম (৫৩)।তিনি উপজেলার সদর ইউনিয়নের দেয়াড়া গ্রামের বাসিন্দা।থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, খুলনা জেলা সহ দিঘলিয়া উপজেলা এলাকায় কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করছিলেন। এ খবর পেয়ে বুধবার রাত সাড়ে ৭টার দিকে একাধিক মামলার আসামী নাসিম কে পুলিশ গ্রেফতার করে দিঘলিয়া থানার এসআই তারেক এর নেতৃত্বে। ওই সময় নাসিমকে ৩০-৩৫ জনের একটি দল নাসিমকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে যায়। আসামী ছিনতাই মামলায় গ্রেফতার হয়েছে ২ ঘটনার সত্যতা নিশ্চিত করে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, নাসিমকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। এ ব্যাপারে থানায় একটি মামলারও প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.