1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

ত্রয়োদশ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটকে সমর্থনের ঘোষণা শেরেবাংলার কেএসপি’র

  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

 

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক সমীকরণে নতুন মোড় নিতে শুরু করেছে।শেরেবাংলা এ কে ফজলুল হক প্রতিষ্ঠিত ঐতিহাসিক রাজনৈতিক দল কৃষক শ্রমিক পার্টি (কেএসপি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটকে পূর্ণ সমর্থন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।কৃষক শ্রমিক পার্টি-কেএসপি ৮ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার কৃষক শ্রমিক পার্টি (কেএসপি)-র কেন্দ্রীয় সভাপতি সালাম মাহমুদ-এর সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আগামী নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে জামায়াত নেতৃত্বাধীন জোটকে সমর্থনের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কৃষক শ্রমিক পার্টি (কেএসপি)-র মহাসচিব ছিদ্দিকুর রহমান আজাদী এই খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, “দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা ১১ দলীয় জোটের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। খুব শীঘ্রই জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই জোটের প্রতি সমর্থন ব্যক্ত করা হবে।” শেরেবাংলা এ কে ফজলুল হকের হাতে গড়া দল হিসেবে কৃষক শ্রমিক পার্টি (কেএসপি)-র একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এই সমর্থন ১১ দলীয় জোটের নির্বাচনী লড়াইকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে তৃণমূল পর্যায়ে কৃষক ও মেহনতী মানুষের অধিকার নিয়ে কাজ করা কেএসপি-র এই অবস্থান ভোটের মাঠে বিশেষ প্রভাব ফেলতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.