1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

জুলাই যোদ্ধাদের পদযাত্রা ঘিরে উৎসবমূখর খুলনা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদন।। আগামীকাল শুক্রবার খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই যোদ্ধাদের পদযাত্রা। এ কর্মসূচিকে ঘিরে খুলনায় তৈরি হয়েছে নতুন উদ্দীপনা, বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে দেখা গেছে ব্যাপক সাড়া।কেন্দ্রীয় নেতাদের সরাসরি অংশগ্রহণে এই কর্মসূচি পাচ্ছে বিশেষ তাৎপর্য।সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে কেন্দ্রীয় নেতারা যশোর হয়ে খুলনায় পৌঁছাবেন। যশোরে জুমার নামাজ আদায় শেষে খুলনায় রওয়ানা দিবেন। খুলনায় প্রথমেই শহীদদের কবর জিয়ারত করবেন।এরপর একে একে কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করবেন নেতৃবৃন্দ। বিকেলে শিববাড়ি মোড়ে প্রথম পথসভা ও সন্ধ্যায় পিপলস মোড়ে দ্বিতীয় পথসভা। এরপর চিত্রালী বাজার থেকে দৌলতপুর মোড় পর্যন্ত হবে বর্ণাঢ্য গণসংযোগ ও পদযাত্রা। এই পদযাত্রা ও পথসভায় মূলত সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়, দাবি-দাওয়া তুলে ধরা এবং বর্তমান সামাজিক-রাজনৈতিক বাস্তবতা নিয়ে বক্তব্য থাকবে বলে জানা গেছে। এছাড়াও খুলনা জেলায় ৬৮টি ইউনিয়ন ও ৩১টি ওয়ার্ডে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক গণসংযোগ ও প্রচারাভিযান। তরুণ ও ছাত্রসমাজ, স্থানীয় সাংগঠনিক নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবকরা এতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। কেন্দ্রীয় প্রতিনিধিদল খুলনায় রাতযাপন শেষে শনিবার সকালে সাতক্ষীরার উদ্দেশে যাত্রা করবেন, যেখানে পরবর্তী কর্মসূচি অনুষ্ঠিত হবে।এনসিপির প্রচার ও প্রচারনা সেলের সদস্য সচিব এম সাইফুল বলেন, “এই সফর শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি চেতনার জাগরণ। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, পরিবারের পাশে দাঁড়ানো এবং সাধারণ মানুষের সঙ্গে হৃদ্যতা গড়ে তোলার মাধ্যমে আমরা আমাদের অঙ্গীকার নবায়ন করছি।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.