1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

জাসাস নেতাদের সাথে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মতবিনিময়

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

 

কন্ঠ প্রতিবেদন।। খুলনার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিকাশ, দেশীয় শিল্প-সাহিত্যের চর্চা এবং সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্‌যাপন উপলক্ষে বৃহৎ পরিসরে অনুষ্ঠান আয়োজনের বিষয়ে একমত হয়েছে খুলনা কবি-সাহিত্যিক ফোরাম ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক সামাজিক সংস্থা (জাসাস) খুলনা মহানগর শাখা। পাশাপাশি প্রতিমাসে নিয়মিত লেখক আড্ডা আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর আহসান আহমেদ রোডস্থ খুলনা কবি-সাহিত্যিক ফোরামের নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফোরামের নির্ধারিত বিশেষ সভা শেষে আয়োজিত এ অনুষ্ঠানে জাসাস খুলনা মহানগর শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. নুর ইসলাম বাচ্চু, সদস্যসচিব কে এম এ জলিল ও যুগ্ম আহ্বায়ক মো. সেলিমসহ দুই সংগঠনের নেতৃবৃন্দ এবং কবি-সাহিত্যিকরা অংশ নেন।সভায় জাসাস নেতৃবৃন্দ সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষে খুলনায় বৃহৎ পরিসরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তাব দেন। এ আয়োজনের সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ১৫ ডিসেম্বর প্রস্তাব করা হয়। এ ছাড়া খুলনা কবি-সাহিত্যিক ফোরামের উদ্যোগে প্রতি মাসে একটি করে লেখক আড্ডা আয়োজনের সিদ্ধান্ত হয়। এসব আয়োজনে সার্বিক সহযোগিতা করবে জাসাস খুলনা মহানগর শাখা। প্রথম লেখক আড্ডার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর। এর স্থান হিসেবে খুলনা জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষ নির্বাচন করা হয়। আলোচনায় বক্তারা বলেন, সাংস্কৃতিক আগ্রাসন থেকে বাংলাদেশের শিল্প-সাহিত্য ও নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সাহিত্য ও সংস্কৃতির বিকাশে কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক সংগঠক এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়। এ সময় বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী খুলনা কবি-সাহিত্যিক ফোরাম এবং সংগঠনটির সাহিত্যকর্মের প্রতি পূর্ণ সমর্থন জানান জাসাস নেতৃবৃন্দ।সভায় স্বাগত বক্তব্য দেন খুলনা কবি-সাহিত্যিক ফোরামের উপদেষ্টা ও দৈনিক আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরোপ্রধান এহতেশামুল হক শাওন। জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. নুর ইসলাম বাচ্চু ও সদস্যসচিব কে এম এ জলিলকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়।মতবিনিময় সভায় খুলনা কবি-সাহিত্যিক ফোরামের সদস্যসচিব কবি আজাদুল হক আজাদ সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কাজী নজরুল ইসলাম গবেষণা পরিষদ, খুলনার সভাপতি সৈয়দ আলী হাকিম ও সাধারণ সম্পাদক কবি অ্যাডভোকেট জিনারুল ইসলাম; সাহিত্য সংসদের সভাপতি সাইফুল ইসলাম মল্লিক ও সাধারণ সম্পাদক, খুলনা কবি-সাহিত্যিক ফোরামের সদস্য মো. মনিরুজ্জামান মোড়ল; খুলনা কবি-সাহিত্যিক ফোরামের সদস্য, খুলনা লেখিকা সংঘের সভাপতি ও নারী নেত্রী শামীমা সুলতানা শীলু; কবি সংসদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা কবি-সাহিত্যিক ফোরামের সদস্য এজি রানা; খুলনা কবি-সাহিত্যিক ফোরামের সদস্য মাহমুদুর রহমান; সাহিত্য সংসদের সদস্য আবরার আজম; খুলনা নাগরিক ফোরামের মহাসচিব ইকবাল হাসান তুহিন; খুলনা সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের সদস্য আব্দুল আউয়াল সাগর; সুর ঝংকরের সাধারণ সম্পাদক জিএম মইন উদ্দিনএবং বাংলাদেশ বেতারের কণ্ঠশিল্পী শেখ আবদার রহমান।সভায় খুলনার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, নিয়মিত সাহিত্যচর্চা এবং সম্মিলিত উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সৃজনশীল কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.