
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ ২৯ আগস্ট ২০২৬, শনিবার বিকেল ৩টা ৩০ মিনিটে দিঘলিয়া রাইজিং সোসাইটি, খুলনার উদ্যোগে অনুষ্ঠিতব্য “কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা” অনুষ্ঠানটি অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।অনুষ্ঠানের পরবর্তী তারিখ ও সময় যথাসময়ে সকলকে জানিয়ে দেওয়া হবে।এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে সকলের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও আন্তরিক সমঝোতা কামনা করছি।সকলের অবগতির জন্য বিজ্ঞপ্তিটি প্রচার করা হলো।
বিনীত
কর্তৃপক্ষ
দিঘলিয়া রাইজিং সোসাইটি, খুলনা