1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মেহেদী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

 

মনিরা মনি।।যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি মাসুদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় চৌগাছা পৌর শহর থেকে তাকে আটক করা হয়েছে।

তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ও কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে বলে জানিয়েছেন যশোর ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আলী ।

পুলিশ সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে অস্ত্রের মহড়ায় তিনি উপজেলার রাজপথ দখলে নিয়ে আন্দোলন দমনের সর্বাত্মক চেষ্টা করেন। মাসুদ চৌধুরীর নির্দেশেই ছাত্রলীগের উপজেলা ছাত্র শিবির ও ছাত্রদলের নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেয়া হয়।এছাড়া মেহেদি মাসুদ চৌধুরী যশোর বিএনপি অফিসে ভাঙচুর ও অগ্নি সংযোগ মামলার আসামি। অপারেশন ডেভিল হান্ট অভিযান-২ এর অংশ হিসেবে মেহেদি মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। এরআগে চলতি বছরের ২৮ এপ্রিল ডিবি পুলিশ ফুলসারা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.