1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে কনটেন্ট ক্রিয়েটর রাকিব, যা জানা গেল

  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদন।। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’র পরিচালক ও কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান। পেটে ইনফেকশন থাকায় চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন রাকিব হাসানের ভাই এবং ফ্যামিলি এন্টারটেইনমেন্ট এর জনপ্রিয় অভিনেতা খায়রুল ইসলাম। রাকিবের অসুস্থতা নিয়ে শুক্রবার (৪ জুলাই) একটি ফেসবুক স্ট্যাটাস দেন তিনি।দুটি ছবিতে দেখা যাচ্ছে, অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছেন রাকিব এবং তার ভাগ্নে সাকিব। ক্যানোলা করা দুজনের হাতেই চলছে স্যালাইন।ক্যাপশনে খায়রুল লেখেন, কিছুদিন ধরে রাকিব ভাই এবং সাকিব দুজনই পেটের ব্যথায় ভুগছিল। বিষয়টা গ্যাসের ব্যথা মনে করে এড়িয়ে গেলেও হটাৎ দুইজনেরই ভয়ানক পেট ব্যথা শুরু হয়।খায়রুল আরও বলেন, এ অবস্থায় দুইজনকে রাত ১টায় খুলনা আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। আলহামদুলিল্লাহ এখন তারা দুইজনই কিছুটা সুস্থ আছে।এরপরই খায়রুল লেখেন, পেটে ইনফেকশন থাকার কারণে তাদেরকে কর্তব্যরত চিকিৎসকেরা গভীর পর্যবেক্ষণে রেখেছেন। সবাই দোয়া করবেন যেন তাদেরকে আল্লাহপাক দ্রুত শিফা দান করেন।২০১৮ সালে ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’ নামে একটি ইউটিউব চ্যানেল দিয়ে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রা শুরু করেন রাকিব। জীবনে ঘটে যাওয়া ছোট ছোট ঘটনাকে হাস্যরসে উপস্থাপন করে অল্প সময়েই সবার পরিচিত মুখ হয়ে ওঠেন। কনটেন্ট ক্রিয়েটরের পাশাপাশি লেখক হিসেবেও পরিচিতি রয়েছে রাকিবের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.