1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

গুলিবিদ্ধ ওসমান হাদিকে নেওয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতালে

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

 

কন্ঠ রিপোর্ট।। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে বিজয়নগর এলাকায় দুর্বৃত্তরা মোটরসাইকেল থেকে তার ওপর গুলি চালায়। শরীরের বিভিন্ন অংশে গুলিবিদ্ধ ওমসান হাদি বর্তমানে চিকিৎসাধীন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, মাথা, বুক ও পায়ে আঘাতের কারণে প্রাথমিক অস্ত্রোপচার করা হয়েছে।পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে প্রথমে সিএমএইচ হাসপাতালে নেওয়ার কথা ছিল, পরে পরিবর্তন করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে।ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, দুপুর ২টা ২৫ মিনিটে মোটরসাইকেলে করে দুজন দুর্বৃত্ত এসে গুলি চালিয়ে পালিয়ে যায়। হামলার সময় ওসমান হাদির পেছনে রিকশায় থাকা মো. রাফি ঘটনাস্থলের বর্ণনা দিয়েছেন।অপরদিকে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.