1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

গাজায় যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা ইসরায়েলের

  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

 

আন্তর্জাতিক ডেস্ক।। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দফায় দফায় বোমাবর্ষণের পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। গতকাল (রোববার) দিনভর গাজার বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে অন্তত ৪৫ জনকে হত্যা করে দখলদার বাহিনী।

স্থানীয় সময় রোববার (১৯ অক্টোবর) সকালে গাজার খান ইউনিস এলাকায় একের পর এক বিমান হামলায় আকাশজুড়ে ছড়িয়ে পড়ে ধোঁয়ার কুণ্ডলী। হাসপাতাল সূত্রে জানা যায়, ইসরাইলি গোলাবর্ষণ ও বিমান হামলায় নিহত হয়েছে অনেকে। আহতদের দ্রুত নাসের হাসপাতালে নেয়া হয়। নিহতদের বেশিরভাগই শিশু বলে জানান চিকিৎসকরা।

ইসরায়েল জানিয়েছে, হামাসের হামলায় রোববার সকালে রাফাতে তাদের দুই সেনা নিহত ও তিনজন গুরুতর আহত হয়। ওই সময় ইসরায়েলের সহযোগী সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে হামাসের সংঘর্ষ বাধে। তখন দুই ইসরায়েলি সেনাও নিহত হয়।

যদিও হামাস জানিয়েছে, রাফার সংঘর্ষ সম্পর্কে তারা অবগত নয়। তা সত্ত্বেও দখলদাররা গাজার বিভিন্ন জায়গায় হামলা চালায়।

দিনের শেষদিকে আবারও যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, “রাজনৈতিক পর্যায়ের নির্দেশনা অনুযায়ী এবং গাজায় সিরিজ হামলার পর, প্রতিরক্ষা বাহিনী আবারও যুদ্ধবিরতি কার্যকর শুরু করেছে। যা হামাস ভঙ্গ করেছিল।”

ইসরাইলি গণমাধ্যমের তথ্যমতে, ত্রাণবাহী ট্রাক প্রবেশও আটকে দেয়া হয়েছে গাজায়। তবে যুদ্ধবিরতি লঙ্ঘনের দাবি অস্বীকার করেছে হামাস। এরইমধ্যে ইসরাইল সফর একদিন স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

দখলদার ইসরায়েলের সরকার রোববার ঘোষণা দিয়েছিল গাজায় তারা ত্রাণ সরবরাহ বন্ধ করে দেবে। তবে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে কি না সেটি এখনো জানায়নি তারা।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.