
কন্ঠ প্রতিবেদন।।শনিবার ১৯ জুলাই সন্ধ্যায় খুলনা সাহিত্য সংস্কৃতি সংস্থা খুসাসের ১১৩৩ তম সাহিত্যাসর অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির আলোচনা করেন খুসাস-এর উপদেষ্টা কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু।এ সময় উপস্থিত ছিলেন খুসাস সহ সভাপতি নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম, সভাপতি এডভোকেট মোঃ জিনারুল ইসলাম, বিশেষ অতিথি সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি মোঃ মনিরুজ্জামান ও কবি ও গল্পকার আইনুললাহ পারভেজ। স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা করেন কবি ও গীতিকার শিরীন আফরোজ রানী, কবি রবিউল ইসলাম মিনা ও কবি কামরুল হাসান মৃধা প্রমুখ।আসর সঞ্চালনায় ছিলেন খুসাস সাধারণ সম্পাদক বিপ্লবী কবি মোঃ আজাদুল হক আজাদ।