
সোহাগ দাস,দাকোপ প্রতিনিধি।।গতকাল শনিবার ৩০শে আগস্ট দুপুর ৩ টায় দাকোপের কালিনগর বাজারে খুলনা-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সর্বজনপ্রিয় পার্থ দেব মন্ডল তারেক রহমান প্রদত্ত ৩১ দফা কর্মসূচির লিফলেট স্থানীয় জনতার মাঝে বিতরণ করেন।এই কর্মসূচি কেবল একটি রাজনৈতিক অঙ্গীকার নয়,এটি বাংলাদেশের মানুষের মুক্তি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রতিশ্রুতি বলে তিনি মনে করেন।তিনি আজকের গণসংযোগে পরিষ্কারভাবে জানান,খুলনা-১ আসন হবে পরিবর্তনের সূতিকাগার, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার সংগ্রামের কেন্দ্রবিন্দু।”মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সমর্থন প্রমাণ করেছে—পরিবর্তনের সময় এসেছে, গণতন্ত্র ও উন্নয়নের পথে নতুন নেতৃত্বের প্রয়োজন।