1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক পদে নিয়োগ পেলেন নজরুল ইসলাম মঞ্জু

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

 

কন্ঠ প্রতিবেদন।। সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন নজরুল ইসলাম মঞ্জু। স্থানীয় সরকার বিভাগের জারি করা এক আদেশে এ নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।জানা গেছে, নির্বাচিত পরিষদ গঠন না হওয়া পর্যন্ত তিনি প্রশাসক হিসেবে মেয়রের সকল ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।সিটি কর্পোরেশনের সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং চলমান কার্যক্রম তদারকির দায়িত্ব তার ওপর ন্যস্ত থাকবে।এ ছাড়া কর্পোরেশনের আর্থিক ব্যবস্থাপনা, নীতিগত সিদ্ধান্ত গ্রহণ এবং বিভিন্ন দপ্তরের কার্যক্রম সমন্বয়ের বিষয়গুলোও তিনি দেখভাল করবেন। স্থানীয় সরকার বিভাগের অধীনে থেকে তিনি আইন ও বিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের অংশ হিসেবেই খুলনা সিটি কর্পোরেশনে এ পদায়ন করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা এবং নাগরিক সেবা স্বাভাবিক রাখতে এ নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.