
খুলনা শিপইয়ার্ড সড়কের উন্নয়ন কাজ ধীরগতি হওয়ায় জনগণের ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়েছে।উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন এবং সীমাহীন জনদুর্ভোগ সৃষ্টিকারী ও অর্থ অপচয়কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে “খুলনা নাগরিক সমাজের” উদ্যোগে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন নাগরিক নেতা অ্যাডভোকেট বাবুল হাওলাদার। আগামী ২৭ আগস্ট’২৫ বুধবার বেলা ১১ টায় শিপইয়ার্ড সড়কস্থ দাদা ম্যাচ কোম্পানির সামনের সড়কে সাংবাদিক সম্মেলনে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।