1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনা রেঞ্জের জানুয়ারী মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

 

কন্ঠ প্রতিবেদক।।খুলনা রেঞ্জের জানুয়ারী মাসের অপরাধ পর্যালোচনা সভা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত দিকনির্দেশনা ও তদারকি মিটিং অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সকালে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ রেজাউল হক, পিপিএম।

সভায় খুলনা রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারদের উদ্দেশ্যে ডিআইজি মহোদয় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বিশেষভাবে মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস, চাঁদাবাজি ও অনলাইন জুয়া (ওয়ান লাইন জুয়া) প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

ডিআইজি মহোদয় বলেন, খুলনা রেঞ্জের প্রতিটি থানায় বিশেষ অভিযান চলমান রয়েছে। মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ তৎপর থাকবে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা বা নাশকতার বিরুদ্ধে পুলিশ শক্ত অবস্থানে থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি সতর্ক করেন।

সভায় খুলনা রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন। এছাড়াও খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এডিশনাল ডিআইজি (প্রশাসন, ক্রাইম ও অপারেশন)সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

সভা শেষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সংবাদটি শেয়ার করুন :

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.