1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনা রূপসায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে যুবক গুলিবিদ্ধ

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

 

ক্রাইম রিপোর্টার।।খুলনার রূপসায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে মেহেদী শেখ (২৮) নামে এক যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৯টার দিকে রূপসার নৈহাটি দক্ষিণপাড়া হোগলডাঙ্গা বটতলায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত যুবক মেহেদী শেখ নৈহাটি গ্রামের বাসিন্দা, সাবেক জেলা বিএনপির সদস্য আবু মুসা শেখের ছেলে। পেশায় তিনি একজন মুদি দোকানদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী তার বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় কে বা কারা পেছন দিক থেকে তাকে গুলি করে পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মেহেদীর বাম পায়ে গুলি লাগে বলে জানা গেছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীর বলেন, গুলিবিদ্ধ যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কী কারণে গুলি করা হয়েছে, তা এখনো সঠিকভাবে জানা যায়নি। এ ব্যাপারে এলাকায় পুলিশ তদন্ত করছে। থানায় কেউ মামলা দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.