1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

 

কন্ঠ প্রতিবেদন।।খুলনা মহানগর পুলিশের বিভিন্ন থানায় কর্মরত ১১ জন অফিসার ইনচার্জ ওসি পদে রদবদল করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) কেএমপি সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পরিদর্শক নিরস্ত্র পদমর্যাদার কর্মকর্তাদের বিভিন্ন থানায় নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, এসএম জাবীদ হাসানকে খালিশপুর থানায়, মুঃ মোরাদুল ইসলামকে দৌলতপুর থানায়, মো. হালিমুর রহমানকে আড়ংঘাটা থানায়, লোকমান হোসেনকে নগর গোয়েন্দা শাখায় এবং মো. আবুল বাশারকে খানজাহান আলী থানায় দায়িত্ব দেওয়া হয়েছে।এ ছাড়া দৌলতপুর থানার ওসি মো. শফিকুল ইসলামকে খুলনা থানায়, খালিশপুর থানার ওসি মো. তৌহিদুজ্জামানকে নগর গোয়েন্দা শাখায়, মো. হেলাল উদ্দিনকে হরিণটানা থানায় এবং রেশন স্টোরের ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেনকে লবণচরা থানায় বদলি করা হয়েছে।আড়ংঘাটা থানার ওসি শাহজাহান আহমেদকে নগর গোয়েন্দা শাখায় এবং ওসি প্রসিকিউশন মোশারফ হোসেনকে কেএমপির রেশন স্টোরের ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এসব কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.