1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনা প্রেসক্লাব মাল্টিপারপাস সোসাইটির নির্বাচনে মিলটন-তরিক পরিষদ বিজয়ী

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক।। খুলনা প্রেসক্লাব মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচনে মিলটন-তরিক পরিষদের পূর্ণাঙ্গ প্যানেল বিজয়ী হয়েছে। ১৮ আগস্ট দুপুর আড়াইটায় নির্বাচন পরিচালনা কমিটি এই ফলাফল ঘোষণা করে।নির্বাচিত প্যানেলে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মিলটন (দৈনিক খুলনাঞ্চল), ভাইস চেয়ারম্যান মো: হেদায়েৎ হোসেন মোল্লা (বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন), সেক্রেটারি তরিকুল ইসলাম (দৈনিক সময়ের খবর, এখন টিভি), জয়েন্ট সেক্রেটারি এ এইচ এম শামীমুজ্জামান (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন), কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন (বাংলাবাজার পত্রিকা) এবং ডাইরেক্টর পদে নির্বাচিত হয়েছেন মোস্তফা সরোয়ার (দৈনিক প্রবর্তন), হাসান আহমেদ মোল্লা (দৈনিক খুলনাঞ্চল), রকিব উদ্দিন পান্নু (দৈনিক জন্মভূমি) ও বিমল সাহা (দৈনিক প্রবাহ)।উল্লেখ্য, নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি ৩০ আগস্টকে নির্বাচনের দিন ধার্য করেছিল। তফসিল অনুযায়ী ৩ আগস্ট দুপুর ১২টায় মিলটন-তরিক পরিষদ মনোনয়নপত্র জমা দেন। ১৮ আগস্ট নির্বাচনের পূর্বে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেনি। নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন চেয়ারম্যান মো: আবু সাঈদ, সদস্য সোহবার হোসেন ও আলমগীর হান্নান।নির্বাচনকে ঘিরে কোনো বিতর্ক বা অসঙ্গতি না থাকায় এলাকার সাংবাদিক সমাজ নির্বাচনকে স্বচ্ছ ও সফল বলে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.