
কন্ঠ প্রতিবেদক।।দৈনিক সময়ের খবর পত্রিকার সম্পাদক, এখন টেলিভিশন-এর খুলনা ব্যুরো প্রধান এবং খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলামের মমতাময়ী মা খুলনা নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজ, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের নির্বাহী পরিচালক শাহবাজ খান। এক শোকবার্তায় বলেন, “মরহুমার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাআলা যেন তাঁর সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের এই কঠিন শোক ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে বহন করার তাওফিক দান করুন।”শোকবার্তায় তিনি আরও বলেন, একজন মমতাময়ী মায়ের মৃত্যু কোনো পরিবারের জন্যই অপূরণীয় ক্ষতি। এই দুঃসময়ে আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র তরিকুল ইসলাম ও তাঁর পরিবারের পাশে রয়েছে এবং তাদের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছে।পরিশেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে তাঁর জন্য দোয়া চাওয়া হয়েছে।