1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলামের মাতা হাসপাতালে চিকিৎসাধীন, সুস্থতার জন্য দোয়া কামনা

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬

 

কন্ঠ প্রতিবেদন।।দৈনিক সময়ের খবর-এর সম্পাদক এবং খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম-এর শ্রদ্ধেয় মাতা শিরিনা বেগম (৭০) অসুস্থ হয়ে খুলনার সোনাডাঙ্গায় অবস্থিত Khulna Health Care Hospital-এ চিকিৎসাধীন রয়েছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর সুস্থতা কামনায় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, সহকর্মী, সাংবাদিক সমাজ এবং শুভানুধ্যায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন।খুলনার সাংবাদিক অঙ্গনে সুপরিচিত ব্যক্তিত্ব মোঃ তরিকুল ইসলামের মায়ের অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়লে বিভিন্ন মহল থেকে তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হয়। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও শিরিনা বেগমের সুস্থতা কামনা করে দোয়া ও শুভকামনা জানিয়েছেন।পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী এবং সর্বস্তরের মানুষের কাছে শিরিনা বেগমের দ্রুত সুস্থতার জন্য আন্তরিক দোয়া কামনা করা হয়েছে।মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা—তিনি যেন শিরিনা বেগমকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন, সকল শারীরিক কষ্ট দূর করে দেন এবং সুস্থ ও স্বাভাবিক জীবনে পরিবারের মাঝে ফিরিয়ে দেন।দোয়া:”আল্লাহুম্মা আশফিহা শিফাআন কামিলা, ওয়া আজিল লাহাল আফিয়াহ। আমিন।।খুলনার কন্ঠ পরিবারের পক্ষ থেকে শিরিনা বেগমের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.