1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনা পাইকগাছায় নদী থেকে সোনাডাঙ্গার রানা খলিফার মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

 

ক্রাইম রিপোর্টার।।খুলনা পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের জিরবুনিয়া গাছুয়া খালের দক্ষিণ মাথায় স্লুইসগেট সংলগ্ন বড় নদী থেকে রানা খলিফা নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে খুলনার সোনাডাঙ্গা ১/১০৭ আবাসিক এলাকার হান্নান খলিফার ছেলে।বৃহস্পতিবার সকাল ৯টার দিকে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পাইকগাছা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানার নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রথম দিকে লাশের পরিচয় না মিলেও পরবর্তীতে উদ্ধারকৃত মোবাইল নম্বর থেকে নৌপুলিশ পরিচয় পেয়েছে। এলাকাবাসীর ধারণা ঘের সংক্রান্ত কোনো বিরোধের জের ধরে এমন ঘটনার সূত্রপাত হতে পারে। তবে পুলিশ প্রাথমিকভাবে বিষয়টি তদন্ত করছে।নৌ পুলিশের সাব-ইন্সপেক্টর সবুর জানান স্থানীয় জনগণ অজ্ঞাত একটি লাশ খালে ভেসে আছে জানালে আমরা সকাল দশটার দিকে লাশটি উদ্ধার করি। তার আনুমানিক বয়স ৪০। এসময় লাশের পকেট থেকে একটি মোবাইল, একটি প¬াস ও ইয়ারফোনের বক্স পাওয়া যায়। ফোনটির সিম খুলে দেখা যায় ‘ভাইয়া’ নামে একটি নম্বর সেভ করা ছিল। ওই নম্বরে যোগাযোগ করলে অপরপ্রান্ত থেকে জানানো হয় মৃত ব্যক্তি খুলনার সোনাডাঙ্গা ১/১০৭ আবাসিক এলাকার বাসিন্দার হান্নান খলিফার ছেলে রানা খলিফা। তিনি ২-৩ দিন ধরে নিখোঁজ ছিলেন।মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.