1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনা থেকে উদ্ধার হওয়া ৬ বছরের শিশু রোজাকে পরিবারের কাছে হস্তান্তর

  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদন।। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তৎপরতায় এক হৃদয়স্পর্শী ঘটনা ঘটেছে। হারিয়ে যাওয়া ছয় বছরের শিশু রোজা অবশেষে ফিরে পেয়েছে তার পরিবারের কোলে।শিশুটিকে বৃহস্পতিবার ১৯ জুন রাতে খুলনার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে কান্নারত অবস্থায় উদ্ধার করে পুলিশ।স্থানীয়রা প্রথমে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশকে বিষয়টি জানালে, রাত ১০টা ৩০ মিনিটের দিকে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে খুলনার ভিকটিম সাপোর্ট সেন্টারের নিরাপদ হেফাজতে নেয়।শিশু রোজার বয়স কম হওয়ায় সে নিজের পরিবারের পরিচয় দিতে ব্যর্থ হয়। এ অবস্থায় ভিকটিম সাপোর্ট সেন্টারের ইনচার্জ মাহামুদা খাতুন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শিশুটির ছবি ও প্রাথমিক তথ্য শেয়ার করেন। মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়।ছবিটি রাজধানী ঢাকার যাত্রাবাড়ি থানা পুলিশের নজরে এলে তারা সঙ্গেই যোগাযোগ করে। এর মধ্যে রোজার বাবা মো: রতন একই রাতে যাত্রাবাড়ি থানায় মেয়ের নিখোঁজ হওয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।পরবর্তীতে যাত্রাবাড়ি থানা পুলিশ খুলনার ভিকটিম সাপোর্ট সেন্টারের সঙ্গে যোগাযোগ করে পরিবারের তথ্য নিশ্চিত করে। আজ ২০ জুন রাতে শিশুটি তার পিতা মোঃ রতন ও মাতা মাহির হাতে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়।মেয়েকে ফিরে পেয়ে রোজার পরিবার আবেগে আপ্লুত হয়ে পড়ে। তারা খুলনা মেট্রোপলিটন পুলিশ, সোনাডাঙ্গা থানা এবং ভিকটিম সাপোর্ট সেন্টারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।এই মানবিক উদ্যোগে কেএমপি’র সোশ্যাল মিডিয়া ও মাঠ পর্যায়ের সমন্বিত তৎপরতা পুলিশের প্রতি জনআস্থা আরও বৃদ্ধির প্রমাণ রেখেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.