1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক তারিক মাহমুদ তারার আদালতে আত্মসমর্পণ: জেলহাজতে পাঠানোর নির্দেশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

 

২০২৪ সালের ডিসেম্বর মাসে খুলনা থানার একটি প্রতারণার ও অর্থ আত্মসাৎ এর মামলায় খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারিক মাহমুদ তারাকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন অ্যাডভোকেট তারিক মাহমুদ তারা। শুনানি শেষে আদালতের বিচারক ইব্রাহিম খলিল মুহিম তাকে জেলহাজতে পাঠানোর আদেশ করেন।

আদালত সূত্র জানা যায়, ২০২৪ সালের ডিসেম্বর মাসে খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম তারিক মাহমুদ তারা ও সাবেক সভাপতি এডভোকেট সাইফুল ইসলামসহ অন্যান্যদের বিরুদ্ধে খুলনা থানায় একটি প্রতারণার মামলা দায়ের করা হয়। কল্যাণ তহবিলের অর্থ সংক্রান্ত অনিয়ম ও ভুয়া কাগজপত্রের অভিযোগে ওই বছরের ডিসেম্বরের শেষের দিকে এই মামলাটি রুজু হয়েছিল যার নং-১৬(১২)২৪। মৃত. আইনজীবীদের পরিবারকে কল্যাণ তহবিল থেকে সহায়তার কথা বলে ভুয়া কাগজপত্র তৈরি ও অর্থ আত্মসাৎ বা প্রতারণার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।

ডিসেম্বরের এই প্রতারণা মামলায় দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর তারিক মাহমুদ তারা আদালতে জামিন চাইতে গেলে আদালত তার আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। মামলার অপর আসামি খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম পলাতক রয়েছেন। ইতিপূর্বে ২০২৪ সালের আগস্টেও তাদের বিরুদ্ধে ৭৪ লাখ টাকা আত্মসাতের আরেকটি মামলা হয়েছিল। এছাড়াও তাদের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রযেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.