1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনার লবণচরায় র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি দুই পিস্তল, গুলি ও নগদ টাকাসহ ‘বি কোম্পানির’ তিন সদস্য গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬

 

কন্ঠ প্রতিনিধি।।খুলনা মহানগরীর লবণচরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি দুটি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি, ম্যাগাজিন ও এক লাখ ৫৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করেছে র‍্যাব-৬-এর সিপিসি স্পেশাল কোম্পানি। এ সময় কথিত শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানির’ তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।র‍্যাব-৬ সূত্র জানায়, রবিবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) লবণচরা থানার রায়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি চৌকস দল। অভিযানে গ্রেফতার হন পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিয়াপাড়ার বাসিন্দা মো. ইলিয়াস সরদার (৪২), গোপালগঞ্জ সদর উপজেলার বকুলতলার বাসিন্দা মো. সুজন (৩৮) এবং বরগুনার বেতাগী উপজেলার আমুয়া বেপারি পাড়ার বাসিন্দা মো. নান্না বেপারি (৫৭)।
র‍্যাবের দাবি, অভিযানের সময় নান্না বেপারির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ইলিয়াস সরদার ও সুজনের হেফাজত থেকে দুটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি, ম্যাগাজিন এবং নগদ এক লাখ ৫৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আলামত উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
র‍্যাব আরও জানায়, গ্রেফতার তিনজনের পুলিশ ক্লিয়ারেন্স ও পূর্ববর্তী অপরাধসংক্রান্ত তথ্য (পিসি-পি আর) পর্যালোচনায় খুলনা মহানগরী, পিরোজপুর ও বরগুনা জেলার বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মাদক এবং চুরিসহ একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।র‍্যাব-৬ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। মামলা সম্পন্ন হলে উদ্ধার হওয়া আলামতসহ তাদের খুলনা মহানগর পুলিশের লবণচরা থানায় হস্তান্তর করা হবে।
র‍্যাব বলছে, নিয়মিত অপরাধ দমন, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান এবং বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.