1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনার বটিয়াঘাটায় ২৫ পিস ইয়াবাসহ আটক ২ যুবক, মাদকদ্রব্য আইনে মামলা

  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

 

বটিয়াঘাটা প্রতিনিধি।।খুলনার বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের আমতলা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বটিয়াঘাটা থানা পুলিশ।শুক্রবার রাতের এ অভিযানে আটককৃতরা হলেন— আমতলা গ্রামের মিঠু বিশ্বাসের পুত্র মোঃ মুসা বিশ্বাস (২৯) এবং বৃত্তিশলুয়া গ্রামের বিজন মন্ডলের পুত্র তিতাস মন্ডল (২০)।পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ ছিল। এরই প্রেক্ষিতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের হাতে নাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ঘটনায় বটিয়াঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারনী ১০(ক) ও ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।স্থানীয় সচেতন মহল মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.