1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনার নতুন ডিসি তৌফিকুর রহমান

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক।।মোঃ তৌফিকুর রহমানকে খুলনার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৫ আগষ্ট ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মো. তৌফিকুর রহমান বর্তমানে কুষ্টিয়ার জেলা প্রশাসক রয়েছেন। গেল ১১ মাস ধরে সেখানে দায়িত্বরত আছেন। গত ৩০ অক্টোবর তাকে কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

এর আগে তিনি অর্থ বিভাগের উপ সচিব ছিলেন। তার আগে তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তৌফিকুর রহমান নড়াইলের বাসিন্দা এবং বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯২ সালে এসএসসি পাস করেন। এইচএসসি পাস করেন ঢাকা নটরডেম কলেজ থেকে ১৯৯৪ সালে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়( বুয়েট) থেকে গ্রাজুয়েশন করেন( বিএসসি ইন্জিনিয়ার) ২০০২ সালে। ইংল্যান্ড থেকে তিনি মাস্টার্স সম্পন্ন করেন ২০১৩ সালে।কবে খুলনায় যোগদান করবেন এমন প্রশ্নের জবাবে জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, কিছুক্ষণ আগে শুনেছি আমার খুলনায় বদলি হয়েছে। যথাযথ দাপ্তরিক কাজ শেষ করে দ্রুত যোগদান করবেন বলে তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.