1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনার নতুন কারাগার উদ্বোধন ১ নভেম্বর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদন।।ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে আরও কয়েকবছর আগে। নির্মাণ কাজে ত্রুটি, মাটি ভরাটের কাজ অসমাপ্ত থাকায় বার বার পিছিয়েছে উদ্বোধনের তারিখ। সর্বশেষ ১ নভেম্বর কারাগার চালুর চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে। এ অবস্থায় খুলনার নতুন কারাগারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

সম্প্রতি সরেজমিন দেখা গেছে, ভরাট করা মাটি সমান করার কাজ চলছে। স্কেভেটর দিয়ে দ্রুত গতিতে কাজ চলছে। কারা ফটক, প্রশাসনিক ভবনসহ অন্যান্য স্থাপনায় দায়িত্ব পালন শুরু করেছে কারারক্ষীরা।

খুলনা কারাগারের জেলার মোহাম্মদ মুনীর হুসাইন বলেন, জনবল সংকটের কারণে পূর্ণাঙ্গভাবে কারাগার চালু করা সম্ভব হচ্ছে না। প্রথমে ১০০ জন বন্দি নিয়ে সীমিত পরিসরে কারাগার চালু হবে। পর্যায়ক্রমে সেখানে আরও বন্দি নেওয়া হবে।

তিনি বলেন, নতুন কারাগার চালু হলেও পুরাতন কারাগারও বহাল থাকবে। খুলনায় দু’টি কারাগার চালু রাখার বিষয়ে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। আপাতত বর্তমান কারাগারের কর্মকর্তারাই দু’টি কারাগারের দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, খুলনার সিটি (রূপসা সেতু) বাইপাস সড়কে প্রায় ৩০ একর জমির ওপর নতুন কারাগার নির্মাণ প্রকল্প শুরু হয় ২০১১ সালে। গত ১৪ বছরে ৮ বার প্রকল্পের সময় বেড়েছে, দুই দফা সংশোধনের পর ব্যয় বেড়ে হয়েছে ২৮৮ কোটি টাকা। মাস্টারপ্লান অনুযায়ী কারাগারে ৪ হাজার বন্দি থাকতে পারবে। আপাতত দুই হাজার বন্দি থাকার অবকাঠামো নির্মাণ করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজন পড়লে পৃথক প্রকল্প নিয়ে ভেতরে আরও স্থাপনা নির্মাণ করা যাবে। নতুন কারাগারে বন্দিরা সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা পাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.