1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনার দিঘলিয়া উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত; এম. সাইফুর রহমান মিন্টু সভাপতি, রকিব মল্লিক সম্পাদক নির্বাচিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

 

ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি।।দীর্ঘ ১৬ বছরের প্রতীক্ষার অবসান ঘটল অবশেষে। বিপুল উৎসাহ-উদ্দীপনা, মিছিল-শোভাযাত্রা ও উৎসবমুখর পরিবেশে খুলনার দিঘলিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চৌরাস্তা মোড়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।২০০৯ সালের পর এই প্রথম সম্মেলন হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার ঘটে। দুপুর থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী মিছিল-শোভাযাত্রা নিয়ে সমাবেশস্থলে সমবেত হন।সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে। এরপর জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধন হয় আনুষ্ঠানিক কার্যক্রম। দিঘলিয়া উপজেলা বিএনপি’র আহ্বয়ক এম, সাইফুর রহমান মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। সম্মেলন উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। এ সময় জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ উপজেলা বিএনপি ও সহযোগী- অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।বিকাল সাড়ে ৫টা থেকে শুরু হয় দ্বিতীয় অধিবেশন তথা কাউন্সিল অধিবেশন ও ভোটগ্রহণ। ২৮৪ জন ভোটারের মধ্যে ২৭৮ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেন। অ্যাডভোকেট চৌধুরী আব্দুস সবুরের নেতৃত্বে ৭ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন এ নির্বাচন পরিচালনা করেন।ভোটগ্রহণ শেষে দিঘলিয়া উপজেলা বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। সভাপতি পদে আনারস প্রতীকে এম. সাইফুর রহমান মিন্টু ২৪০ ভোট পেয়ে বিপুল ব্যবধানে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. হাফিজুর রহমান (ছাতা প্রতীক) পান মাত্র ২২ ভোট।সাধারণ সম্পাদক পদে তালা প্রতীকে আঃ রকিব মল্লিক ২৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী কামরুল মল্লিক (টিউবয়েল প্রতীক) পান ৮ ভোট।এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে সিলিং ফ্যান প্রতীকে মোল্লা নাজমুল হক (১৬০ ভোট) এবং দেয়াল ঘড়ি প্রতীকে মোল্লা মনিরুজ্জামান (১১৯ ভোট) পেয়ে নির্বাচিত হন।দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত এই সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তাদের আশা, নতুন ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে দিঘলিয়া উপজেলা বিএনপি আরও সুসংগঠিত হয়ে আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.