1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনার দিঘলিয়ায় শিশু জিসান হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

 

বিশেষ প্রতিনিধি।।খুলনার দিঘলিয়ায় শিশু জিসান হত্যার প্রতিবাদে মানববন্ধন এবং হত্যায় জড়িত ফয়সালের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া খেয়াঘাট সংলগ্ন এলাকায় নির্মম হত্যাকাণ্ডের শিকার ৭ বছরের শিশু জিসানের হত্যার সঙ্গে জড়িত ফয়সালের বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুপ্ত এলাকাবাসী।রবিবার (১২ অক্টোবর) বেলা আনুমানিক সোয়া ১১ টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী এবং মন্ডল মিলের শ্রমিকরা একত্রিত হয়ে ফয়সালের বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে।নিহত জিসানের পিতা মোঃ আলমগীর হোসেন বাদী হয়ে রবিবার ফয়সালসহ তার পিতা-মাতাকে আসামি করে দিঘলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ৪ তাং ১২/১০/২০২৫।পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফয়সাল (২৫), তার পিতা জিএম হান্নান (৫২), মাতা মাহিনুর বেগম (৪৫) কে গ্রেপ্তার করেছে।দিঘলিয়া থানা সেকেন্ড অফিসার এসআই লিটন কুমার মন্ডল বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু জিসানের ময়না তদন্ত শেষে তার মৃতদেহ পিতার গ্রামের বাড়ি শেরপুরে দাফন করা হবে। ঘটনার সঙ্গে জড়িত ফয়সাল তার পিতা জিএম হান্নান ও তার মাতা মাহিনুর বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তথ্য উদঘাটনের জন্য আসামিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।এদিকে শিশু জিসানকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসির দাবি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দেয়াড়া এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে।রবিবার বেলা সাড়ে ১১ টায় দিয়ারা খেয়াঘাটে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তৃতা করেন শেখ আবু জাফর, অধ্যাপক মনিবুর রহমান, শেখ মাহবুব আলম, মোল্লা নাজমুল হক, মোঃ জহিরুল ইসলাম, জিয়াউদ্দিন মিলটন, মোল্লা রাজু আহমেদ, মাহামুদুল হাসান মিঠু, আব্দুল কাদের জনি, মোহাম্মদ আলী টুটুল, হালিম খলিফা, রাজীব আহমেদ, সোহেল জাফর মঈন।মানববন্ধনে বক্তারা নিষ্পাপ শিশু জিসানকে ফয়সাল ও তার পিতা হান্নান এবং তার পরিবার কর্তৃক নির্মমভাবে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি করেন।উল্লেখ্য, শনিবার (১১ অক্টোবর) বিকালে দেয়াড়া খেয়াঘাট সংলগ্ন জিএম হান্নান হোসেনের বাড়ির উঠান থেকে হাত-পা বাঁধা, ধারালো অস্ত্র দিয়ে কোপানো বস্তার ভেতর থেকে শিশু জিসানের মৃতদেহ উদ্ধার করে দিঘলিয়া থানা পুলিশ এবং যৌথ বাহিনী।বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকাল আনুমানিক তিনটার দিকে নিহত জিসান পার্শ্ববর্তী তার চাচার বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে জিসান নিখোঁজ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.