1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনার টুটপাড়ায় মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক যুবক গুলিবিদ্ধ

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬

 

স্টাফ রিপোর্টার।।খুলনা মহানগরীর সদর থানার অন্তর্গত টুটপাড়া বালুর মাঠ এলাকার দারোগার বস্তিতে মাদক–সংক্রান্ত বিরোধ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে মুখোশ ও ক্যাপ পরিহিত কয়েকজন ব্যক্তি নূর আজিম গ্রুপের সদস্য পরিচয়ে নয়ন শেখ (২৫) নামের ওই যুবককে লক্ষ্য করে গুলি চালায়। এসময় হামলাকারীদের মধ্যে ধলু, নাহিদ (২৮), হাসান (২৫) সহ আরও ২–৩ জন অজ্ঞাত ব্যক্তি ছিল বলে জানা গেছে।হঠাৎ এই হামলায় নয়ন শেখের ডান পায়ের উরুতে গুলি লাগে। গুলির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত প্রায় ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। নয়ন শেখ খুলনা মহানগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকার বাসিন্দা।পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, নয়ন শেখ এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তিনি একাধিক মামলার আসামি বলেও পুলিশ সূত্রে জানা গেছে।এ ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.