1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনার গল্লামারিতে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

 

ক্রাইম রিপোর্টার।।খুলনার এসওএস শিশু পল্লীর নবম শ্রেণির ছাত্রী ইসরাত জাহান ইশার (১৬) রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে।পরে স্কুল কর্তৃপক্ষ বিষয়টি দেখে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মৃত ওই ছাত্রী সোনাডাঙ্গা মডেল থানার আল-আমিন মহল্লার বাসিন্দা খালেক শেখের মেয়ে।তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম।ওই ছাত্রীর নানা জুয়েল শেখ বলেন, আমার নাতনির মা বেঁচে নেই। ইশরার ১৬ মাস বয়সে তার মা মারা যায়। তারপর থেকে তাকে এসওএস শিশু পল্লীর হোমে রেখে লেখা-পড়া করানো হয়। সে সেখানে ১৪ বছর ধরে অবস্থান করছে। ওই হোমের কেউ আমার নাতনির ব্যাপারে খারাপ কোনো কথা বলতে পারবে না।তিনি আরও বলেন, মঙ্গলবার রাতে ইশরা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলে সেখানকার কয়েকজন কর্মকর্তা তা দেখে তাকে হাসপাতালে নিয়ে যায় এবং রাত সাড়ে ১২টার কিছু পরে তার মৃত্যু ঘোষণা করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।তিনি অভিযোগ করে বলেন, পুলিশকে খবর না দিয়ে তারা নিজেরাই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং পরবর্তীতে আমাদের খবর দেয়।হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে এসওএস পল্লীর কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। যে রশি বা ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল ইশা, সেটাও তারা দেখাতে ব্যর্থ হয়েছেন। এটা একটি রহস্যজনক মৃত্যু বলে তিনি দাবি করেছেন।খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, মৃত্যুর সংবাদ পেয়ে রাতে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে বোঝা যাবে, এটি আত্মহত্যা না কি অন্য কিছু। দুপুরের পর ময়নাতদন্ত শেষে ছাত্রীর মরদেহ মর্গ থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.