1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনার খানজাহান আলী থানার গিলাতলায় মাদকবিরোধী আন্দোলন: যুবসমাজের ঐক্যবদ্ধ প্রতিরোধ

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক।।খুলনার খানজাহান আলী থানাধীন গিলাতলা এলাকায় মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠেছে স্থানীয় যুবসমাজ ও সচেতন এলাকাবাসী। দীর্ঘ সময় ধরে চলা রমরমা মাদক ব্যবসার বিরুদ্ধে সাহসিকতা ও আপসহীন ভূমিকা রেখে চলেছেন এই জনপদের তরুণ সমাজ । মাদক ব্যবসায়ীদের নানা হুমকি-ধমকি ও সন্ত্রাসী ভয়ভীতি উপেক্ষা করে চলা এই প্রতিরোধ আন্দোলন এখন এলাকাবাসীর মুখে মুখে।দীর্ঘ দুই যুগের মাদক সিন্ডিকেট ও পরিবারের সম্পৃক্ততা স্থানীয় সূত্রে জানা যায়, গিলাতলা এলাকায় দীর্ঘ দুই যুগ ধরে মাদকের একচ্ছত্র সাম্রাজ্য গড়ে তুলেছিল শাবানা বেগম ও তার পরিবার। অভিযোগ রয়েছে, শাবানার পাশাপাশি তার ছেলে সাগর, বোন সাফি, পুত্রবধূ এবং পরিবারের অন্যান্য সদস্যরাও জড়িয়ে পড়ে এই অবৈধ ব্যবসায়। মাদক কারবারটি এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে, এলাকায় একটি শক্তিশালী সিন্ডিকেট তৈরি করে প্রকাশ্যে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করা হতো। এর ফলে এলাকার উঠতি বয়সী স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা দ্রুত বিপথগামী হয়ে পড়ছিল।প্রতিবাদকারীদের ওপর দমনপীড়ন ও হেনস্তা মাদক ব্যবসার প্রতিবাদ করলে স্থানীয় মুরুব্বী, নারী কিংবা প্রতিবাদী যুবকদের নানাভাবে হেনস্তা করার অভিযোগ রয়েছে এই সিন্ডিকেটের বিরুদ্ধে। সন্ত্রাসী বাহিনী দিয়ে ভয়ভীতি দেখানো এবং মিথ্যা মামলা বা হামলার জুজু দেখিয়ে দীর্ঘদিন সাধারণ মানুষকে জিম্মি করে রাখা হয়েছিল। আতঙ্কে কেউ মুখ খুলতে সাহস পেত না। সাংবাদিক সাইফুল্লাহ তারেক ও যুবসমাজের রুখে দাঁড়ানো এলাকার যুবসমাজ যখন ধ্বংসের মুখে, তখন এর বিরুদ্ধে দুর্গম পথ পাড়ি দিয়ে রুখে দাঁড়ায় সচেতন যুবকরা। এই মাদকবিরোধী আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেন খুলনার খানজাহান আলী থানার গিলাতলা এলাকার বাসিন্দা ও সাংবাদিক সাইফুল্লাহ তারেক। তার এই সাহসিকতাপূর্ণ পদক্ষেপে একে একে এলাকার তরুণ প্রজন্ম, ছাত্রসমাজ এবং মুরুব্বিরা ঐক্যবদ্ধ হতে শুরু করেন।মাদকবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকেই সাংবাদিক সাইফুল্লাহ তারেক ও তার সঙ্গীদের ওপর একাধিকবার হামলা ও প্রাণনাশের হুমকি আসে। ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে তাদের দমানোর চেষ্টা করা হলেও মাদকবিরোধী আন্দোলন থেকে তাদের একচুলও সরানো যায়নি। ধারাবাহিক এই প্রতিবাদের মুখে একপর্যায়ে এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় মাদক ব্যবসায়ী শাবানা ও তার সহযোগীরা। পার্শ্ববর্তী এলাকায় গিয়েও তারা একই অপকর্ম চালিয়ে যাওয়ার চেষ্টা করে।আইনি পদক্ষেপ ও নতুন করে প্রতিরোধ পুলিশি অভিযানে তালিকাভুক্ত মাদক কারবারিরা অতীতে আটক হলেও জামিনে মুক্ত হয়ে তারা পুনরায় সক্রিয় হওয়ার পাঁয়তারা চালায়। তবে থেমে থাকেনি এলাকার তরুণরা। মাদক ব্যবসায়ী শাবানা ও সাগরের অপতৎপরতা রুখতে এবং যুবসমাজকে রক্ষা করতে গিলাতলার ছাত্র-যুবকরা আবারও আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ রূপ নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে মাদকের বিরুদ্ধে এলাকার প্রতিটি ঘরে ঘরে প্রতিবাদের সুর উঠেছে। স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের এই যৌথ সামাজিক আন্দোলন এবং যুবসমাজের কঠোর অবস্থানের ফলে গিলাতলা এলাকা চিরতরে মাদকমুক্ত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.