1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

 

মনিরা মনি।।খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদ ও পরিস্থিতি উন্নয়নে কার্যকর পদক্ষেপের দাবিতে ‘নিরাপদ খুলনা চাই’-এর উদ্যোগে শনিবার দুপুর ১২টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সরদার বাদশার সভাপতিত্বে এবং উপদেষ্টা এস এম দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা নাগরিক নেতা অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে খুলনায় খুন, ছিনতাই, চুরি, মাদক ও চাঁদাবাজি উদ্বেগজনক হারে বেড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তায় সাধারণ মানুষ আতঙ্কিত এবং ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতির দায় প্রশাসন এড়াতে পারে না।মানববন্ধনে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ও কার্যকর ভূমিকার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.