1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনায় ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার ৬টি সংসদীয় আসনে প্রার্থিতা প্রত্যাহারের প্রক্রিয়ায় মঙ্গলবার (২০ জানুয়ারি) ৫ জন প্রার্থী সরে দাঁড়িয়েছেন। প্রত্যাহারকারীদের মধ্যে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা রয়েছেন।

খুলনার ৬ টি আসনে মোট বৈধ প্রাথী ছিল ৪৩জন। তার মধ্যে আজ প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত ৫ জন প্রত্যাহার করেছে। এর ফলে এখন ৬টি আসনে ৩৮ জন বৈধ প্রাথী নির্বাচনী দৌড়ে টিকে থাকলেন।

প্রত্যাহার করা প্রার্থীরা হলেন- খুলনা -১ থেকে বাংলাদেশ খেলাফতে মজলিসের ফিরোজুল ইসলাম , খুলনা-২ থেকে খেলাফতে মজলিশের মোঃ শহিদুল ইসলাম, খুলনা-০৩ থেকে বাংলাদেশ খেলাফতে মজলিসের হারুনুর রশীদ, খুলনা-৪ এ জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ কবিরুল ইসলাম, খুলনা -৫ আসনে বাংলাদেশ খেলাফতে মজলিসের আব্দুল কাইয়ুম জমাদ্দার তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

আগামীকাল প্রতীক বরাদ্দের পর থেকে শুরু হবে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচার প্রচারণা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.