1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনায় ২ নারীর শরীরে করোনা শনাক্ত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

 

আকতার হোসেন বাবলু।।দেশে দ্বিতীয় দফায় করোনার প্রাদুর্ভাবের মধ্যে খুলনায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জুন) খুলনায় দুইজন রোগীর করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে এক নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। আরেকজনকে বাড়িতে চিকিৎসার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এবং করোনা ও ডেঙ্গুর ফোকালপার্সন ডাক্তার খান আহম্মেদ ইসতিয়াক বলেন, ২০২৩ সালের পর খুলনায় তেমন করোনা প্রভাব ছিল না। এরপর এবার প্রথম খুলনায় ২ জন রোগীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে।

মঙ্গলবার সদর হাসপাতালে করোনা শনাক্ত হওয়া সুমাইয়া আক্তার নামের এক নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন। আর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তানিয়া নামে এক নারীর করোনা শনাক্ত হয়েছে। তাকে বাড়িতে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি এখন পর্যন্ত ভালো আছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.