1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক।।খুলনার সোনাডাঙ্গায় স্বামীর নির্যাতনে চাঁদনী (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বয়রা ইসলামিয়া কলেজের পাশে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, রাজমিস্ত্রি মাসুদ ও তার স্ত্রী চাঁদনী ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সংসারে প্রায়ই কলহ হতো তাদের। মঙ্গলবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনায় ঝগড়ার একপর্যায়ে মাসুদ স্ত্রীকে কিল-ঘুষি মারলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।চাঁদনীর ভাই হৃদয় অভিযোগ করে বলেন, স্বামী মাসুদ প্রায়ই তার বোনকে নির্যাতন করত। ঘটনার পর থেকে মাসুদ লাপাত্তা হয়ে গেছে।সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঁদনীর ভাইয়ের কাছ থেকে স্বামী মাসুদ কয়েকদিন আগে ২০০ টাকা ধার নিয়েছিল। মঙ্গলবার সন্ধ্যায় ওই পাওনা টাকা চাইতে হৃদয় মাসুদ ও চাঁদনী দম্পতির বাড়িতে যায়। টাকা চাওয়ার সঙ্গে সঙ্গেই মাসুদ হাত দিয়ে তার স্ত্রীর ডান চোয়ালে আঘাত করলে ঘটনাস্থলেই সে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চাঁদনীর মৃত্যু হয়। ঘটনার পর থেকে স্বামী মাসুদ পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.