
কন্ঠ প্রতিবেদন—খুলনা মহানগরীর শিববাড়ী মোড়ে মঙ্গলবার বিকেলে সাধারণ পথচারী ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সামাজিক ও মানবিক উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ শাহীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বর্ণপদকপ্রাপ্ত সাংবাদিক ও সাহিত্যিক শেখ আবু আসলাম বাবু, সাংবাদিক ও মানবাধিকার কর্মী শাহবাজ জামান,নইমুল আলম,জিল্লুর রহমান প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকার সময় এর সহ বার্তা সম্পাদক আপেল মাহমুদ।প্রধান অতিথির বক্তব্যে কামরুল ইসলাম বলেন, রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস—এসময় বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। বিশেষ অতিথিরা বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তনে সম্মিলিত মানবিক উদ্যোগের বিকল্প নেই।সভাপতির বক্তব্যে শেখ শাহীন ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।ইফতার বিতরণ শেষে আয়োজকদের পক্ষ থেকে অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানানো হয়। স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।