
ক্রাইম রিপোর্টার।।খুলনায় শ্রমিকের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আপন দুই ভাইকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আহত দুই যুবকের নাম আব্দুল্লাহ ও হাসিব। তারা পেশায় রংমিস্ত্রি এবং দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করতেন।স্থানীয়রা জানান, ডেইলি শ্রমিকের টাকা নিয়ে শাওন নামের এক যুবকের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে শাওন ধারালো অস্ত্র দিয়ে আব্দুল্লাহ ও হাসিবকে আঘাত করে। এতে একজনের খাদ্যনালিতে গুরুতর আঘাত লাগে এবং অপরজনের বুকে ছুরিকাঘাত করা হয়।ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহত দুই ভাইকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।আহতদের বাড়ি খুলনা মেডিকেল কলেজ (খুমেক) সংলগ্ন কলাবাগানের মাথা এলাকায় বলে জানা গেছে। ঘটনাটি ঘটে খুলনা আড়াইশো বেড হাসপাতালের সামনে।এ বিষয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।