1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনায় যুবদল কর্মী ফখরুল হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ‘কাটাপ্পা’ গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

 

কন্ঠ প্রতিবেদন।।খুলনা রূপসায় ইট ভাটায় যুবদল কর্মী ফখরুল হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ইব্রাহিম ওরফে ‘কাটাপ্পা’কে গ্রেফতার করেছে র‌্যাব-৬। শনিবার (১৫ আগস্ট) রাত ৩টার দিকে তাকে যশোর সদর থানার সীতারামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ আগস্ট রাতে ভিকটিম ফখরুল ইসলাম মেসার্স রূপসা ব্রিকস অফিসে অবস্থান করার সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এলোপাতারি গুলি করে। এতে ঘটনাস্থলে সে নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। পুলিশের পাশাপাশি র‌্যাবও ছায়া তদন্ত করে। গতকাল শনিবার রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা র‌্যাব-৬ ও সিপিসি-৩ যশোর ক্যাম্পের যৌথ অভিযানে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের অভিযুক্ত ও শুটার ইব্রাহিম ওরফে কাটাপ্পাকে (৩৪) গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা কথা স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.