1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনায় যুবককে গু*লি, ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সে হা/মলা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

 

ক্রাইম রিপোর্টার।।খুলনায় গুলিবিদ্ধ এক যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে আবারও গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। তবে এ ঘটনায় নতুন করে কেউ হতাহত হয়নি। সোমবার (৪ মে) দিবাগত রাত ২টার দিকে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, গুলিবিদ্ধ রাজু হাওলাদার (৩৮) লবণচরা থানার তালিকাভুক্ত আসামি। সোমবার (৪ মে) মহানগরীর লবণচরা থানার কুবা মসজিদ সংলগ্ন এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।লবণচরা থানার ওসি সৈয়দ মোশারফ হোসেন জানান, উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতেই পুলিশি পাহারায় রাজুকে ঢাকায় পাঠানো হচ্ছিল। পথে রূপসার কুদির বটতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালায়। পরে কাটাখালী হাইওয়ে থানার সহায়তায় অ্যাম্বুলেন্সটি নিরাপদে সীমানা পার করা হয়।কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অ্যাম্বুলেন্সটিকে নিরাপদে এগিয়ে যেতে সহায়তা করে।খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. রাশেদুল ইসলাম জানান, গুলিবিদ্ধ যুবকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে ঢাকায় পাঠানো হয়েছে। সেখানে প্রিজন সেলে হস্তান্তর করা হবে।হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় রাজুকে হাসপাতালে আনা হলে তার সঙ্গে থাকা এক নারী জানান, আহত ব্যক্তি তার ছেলের বন্ধু। গুলিবিদ্ধ অবস্থায় তিনি তাদের বাড়িতে আশ্রয় নেন পরে তাকে হাসপাতালে নেয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.