1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনায় ভাঙ্গারি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি

  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

 

কন্ঠ প্রতিবেদন।। খুলনায় হত্যার উদ্দেশ্যে ভাঙ্গারি ব্যবসায়ী আশিকুর রহমানকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে তিনি প্রাণে বেঁচে যান।

বুধবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে সদর থানার বাগমারা এলাকায় গুলির ঘটনাটি ঘটে। ঘটনার পরপর দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ব্যবসায়ী আশিক ৮৪, শের এ বাংলা রোড হাজী বাড়ির মোড়ের সিদ্দিকুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে বাগমারা মেইন রোডে মা মোটরসের মালিক তরিকুল ইসলাম অনিকের দোকানে বসে কথা বলছিল ভাঙ্গারি ব্যবসায়ী আশিক। এর কিছুক্ষণ পরে আশিককে লক্ষ্য করে দুই যুবক এসে গুলি করে। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে গেলে প্রাণে বেঁচে যায় সে। এরপর দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

তবে এলাকার একটি সূত্র জানায়, দুর্বৃত্তরা খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্য। এর আগে তারা একবার আশিকের কাছ থেকে ৫ হাজার টাকা চাঁদা নিয়েছে। তবে হামলার কারণটা ওই সূত্র নিশ্চিত করে বলতে পারেনি।

খুলনা জোনের সহকারী পুলিশ কমিশনার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। গুলির বিষয়টি জানার চেষ্টা করছি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.