1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

 

কন্ঠ প্রতিবেদন।। Khulna-এ জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (০৯ জুন ২০২৬) অনুষ্ঠিত এ কর্মসূচিতে র‍্যালিটি হাদিস পার্ক থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।র‍্যালিতে উপস্থিত ছিলেন খুলনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত, অতিরিক্ত পুলিশ কমিশনার (কেএমপি) জাকিয়া সুলতানা এবং সিভিল সার্জন ডা. মোছা: মাহফুজা খাতুনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা তামাক ও নিকোটিন ব্যবহারের ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি, সামাজিক ক্ষতি এবং তামাকমুক্ত সমাজ গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা তামাক ও নিকোটিন আসক্তি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি তামাকজাত পণ্যের প্রলোভন থেকে তরুণ সমাজকে রক্ষার ওপর জোর দেন।আলোচনা সভায় তামাকবিরোধী আইন বাস্তবায়নে বিশেষ অবদান রাখায় কয়েকজন কর্মকর্তাকে সম্মাননা প্রদান করা হয়। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫-এর আওতায় সর্বোচ্চ সংখ্যক মোবাইল কোর্ট পরিচালনার স্বীকৃতিস্বরূপ উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল বাকী এবং বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্টে জরিমানা আদায়ের স্বীকৃতিস্বরূপ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।অনুষ্ঠানে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা তামাকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.