1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনায় বিখ্যাত জবেদ হোটেল ও মেগা বিরিয়ানিকে ভোক্তার জরিমানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

 

ক্রাইম রিপোর্টার।।অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে খুলনায় বিখ্যাত জাবেদ হোটেল ও খালিশপুর মেগা বিরিয়ানিকে জরিমানা করেছে খুলনা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার খুলনা মহানগরীর সদর থানার রেলওয়ে এলাকায় অভিযান চালিয়ে জবেদ হোটেলকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়েছে।এদিকে খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে খুলনা মহানগরীর সদর থানার বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে আল নূরী টি হাউজ কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৩ হাজার টাকা এবং জুবায়ের এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা মহানগরীর খালিশপুর থানার চিত্রালী বাজার ও বি আই ডি সি রোড এলাকায় অভিযান চালিয়ে মেগা বিরিয়ানি হাউজ কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ৩ হাজার টাকা এবং একই অপরাধে আল আরাফা লাইভ ফুড কে ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ২৩ নভেম্বর ভোক্তা অধিকারের ১১টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে।তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.