1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনায় বিএনপি নেতা ফরিদ মোল্লার বাড়িতে যৌথবাহিনীর অভিযান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক।।খুলনা সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে অভিযান শুরু করে যৌথবাহিনীর সদস্যরা। চলে রাত ১ টা পর্যন্ত। দেড় ঘন্টার অধিক সময় অভিযানে তাকে না পেয়ে খালি হাতে ফিরে যায় যৌথবাহিনীর সদস্যরা। অভিযানের বিষয়টি প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা স্বীকার করলেও তারা কোন বক্তব্য দিতে রাজি হয়নি। তবে বৃহস্পতিবার সকাল থেকে মোল্লা ফরিদ আহমেদের বাড়িতে যৌথবাহিনীর অভিযান নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।।একটি সূত্র জানায়, গেল বছরের ৫ আগস্টের পর থেকে বেপরোয়া হয়ে পড়েন খুলনা সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ । তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। খানজাহান আলী হকার্স মার্কেটের দোকান দখল ও দোকান মালিকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।এদিকে বুধবার রাত সাড়ে ১১ টার থেকে শুরু হয়ে অভিযান চলে ১টা পর্যন্ত।তকে না পেয়ে খালি হাতে ফিরে যায় যৌথবাহিনীর সদস্যরা। রাতে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুমের কাছে খোঁজ নিতে ফোন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান।উল্লেখ্য মোল্লা ফরিদ আহমেদের বিরুদ্ধে ১১ এবং ১২ আগস্ট খুলনা সোনাডাঙ্গা মডেল থানা এবং সদর থানায় দু’টি সাধারণ ডায়েরী হয়। ওই জিডির বিপরীতে খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট দীপংকার দাশ স্বাক্ষরিত পত্রে আটকাদেশ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত চাওয়া হয়। এরপর খুলনা সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদের বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনীর সদস্যরা। কিন্তু তাকে না পেয়ে খালি হাতে ফিরে যায় যৌথবাহিনীর সদস্যরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.