1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনায় বিএনপির ওয়ার্ড সভাপতিসহ আটক ৪, অস্ত্র উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদন।। অস্ত্রসহ খুলনা নগরীর ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সালাউদ্দিন মোল্লা বুলবুল, ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদসহ চারজনকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার রাতে টুটপাড়া তালতলা মেইন রোড থেকে তাদের আটক করা হয়। আটক অন্য দু’জন হলেন, যুবদল নেতা তৌহিদের ছেলে তাসফিকুর রহমান ও আরিফ মোল্লা।খুলনা সদর থানার‌ ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, যৌথ বাহিনীর সদস্যরা রাত দেড়টার দিকে নগরীর টুটুপাড়া তালতলা হাসপাতাল মেইন বোডে অভিযান চালায়। ভোর সাড়ে ৫টা পর্যন্ত অভিযান চলে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্রসহ চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, একটি রিভলবার, একটি শর্টগান, চার রাউন্ড কার্তুজ, তিনটি রামদা, দু’টি চাইনিজ কুড়াল, তিনটি চাপাতি, ১৭০ গ্রাম গান পাউডার ও ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।তিনি জানান, বুলবুলের বিরুদ্ধে তিনটি এবং তৌহিদুরের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে খুলনা থানায় অস্ত্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.