1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনায় বকশিশ না পেয়ে’ অক্সিজেন খুলে নেওয়ায় রোগীর মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

 

ক্রাইম রিপোর্টার।।খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে বকশিশ না পেয়ে রোগীর অক্সিজেন খুলে দেওয়ার অভিযোগ উঠেছে হাসপাতালের এক ক্লিনারের বিরুদ্ধে। এতে রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। তবে অভিযুক্ত ক্লিনার অভিযোগ অস্বীকার করেছেন।রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নিহত রোগীর নাম সাইফুল ইসলাম (৩৮)। তিনি খুলনার খানজাহান আলী থানার যোগীপোল এলাকার বাসিন্দা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) কিডনিজনিত সমস্যায় খুমেক হাসপাতালের মেডিসিন ইউনিট-১-এর ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি হন তিনি।সাইফুলের বড় ভাই আশরাফুল ইসলাম জানান, ভর্তির পর শ্বাসকষ্ট বেড়ে গেলে অক্সিজেনের প্রয়োজন হয়। অনেক চেষ্টা করেও তা না পেয়ে পরিচিতদের সহায়তায় রাতে অক্সিজেনের ব্যবস্থা করা হয়। রবিবার সকালে ওয়ার্ডের আউটসোর্সিং ক্লিনার জব্বার তাদের কাছে বকশিশ দাবি করেন। বকশিশ না দেওয়ায় তিনি অক্সিজেন খুলে পাশের এক রোগীকে দেন বলে অভিযোগ করেন আশরাফুল। এতে বাধা দিলে ক্লিনার দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ রয়েছে। ঘটনার ১৫-২০ মিনিটের মধ্যেই সাইফুলের মৃত্যু হয়।অভিযুক্ত ক্লিনার জব্বার অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “একজন মুমূর্ষু রোগীর জন্য সিলিন্ডারটি নিয়েছিলাম। বকশিশের কোনো বিষয় ছিল না।”এ বিষয়ে খুমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সুজাত আহমেদ বলেন, “রোগীকে অক্সিজেন দেওয়ার বা তা সরানোর সিদ্ধান্ত কেবল চিকিৎসক নেন। কোনো ক্লিনার যদি ডাক্তারের অনুমতি ছাড়া অক্সিজেন সরিয়ে থাকেন, তবে তা অপরাধ। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.