1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনায় তরুণীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, থানায় জিডি

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

 

কন্ঠ প্রতিবেদক।। খুলনায় এক তরুণীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশ্লীল বক্তব্য ও ব্যক্তিগত ছবি প্রকাশের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।ভুক্তভোগী নুসরাত জাহান ফাইজা (১৮) অভিযোগ করেন,আজ ১৮ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৩টা ৪৪ মিনিটে তিনি ফেসবুকে প্রবেশ করে দেখতে পান, “Preyoshi Rahman” নামের একটি আইডি থেকে তাকে নিয়ে আপত্তিকর বক্তব্যসহ তার ব্যক্তিগত ছবি পোস্ট করা হয়েছে। একইসঙ্গে “Voice of Khulna” নামের একটি ফেসবুক পেজ থেকেও একই ধরনের পোস্ট করা হয়।তিনি আরও জানান, এর আগেও একই আইডি থেকে তার বিরুদ্ধে একাধিকবার অশ্লীল ও মানহানিকর বক্তব্য প্রচার করা হয়েছে। এসব ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন।এ ঘটনায় তিনি খুলনার সোনাডাঙ্গা থানায় জিডি (নং-১১৪০, তারিখ: ১৮/০৪/২০২৬) করেছেন এবং অভিযুক্ত অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্টদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের নির্বাহী পরিচালক শাহবাজ খান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অপরাধ দিন দিন বাড়ছে। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.